BIFS কি ? BIFS হলো Bangladesh interest free society. আমরা প্রত্যেকেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উচ্চ সুদের কারণে আর্থিক ও ধর্মীয় ভাবে নিঃশলোম্বিত। সুদের আর্থিক ও ধর্মীয় কূপ্রভাব থেকে সমাজ কে মুক্তি দানের লক্ষে আমাদের এই সংস্থা BIFS এর জন্ম। সমাজের অসহায় লোকদের কে সমাজের সুদখোরদের করাল গ্রাস থেকে মুক্তি দানের লক্ষে BIFS এর কার্যক্রম পরিচালিত হবে। BIFS হল সম্পূর্ন সেবা ধর্মী সংস্থা।
BIFS কেন প্রয়োজনঃ সাধারণ ভাবে লক্ষ করলে আমরা দেখতে পারি সমাজের নিচু শ্রেনীর লোকেরাই বিভিন্ন সুদের সাথে জড়িত সমিতি ও ব্যক্তিগত ভাবে সুদের মাধ্যমে টাকা প্রদান কারীর কাছ থেকে উচ্চ সুদে টাকা ঋন করে। যার কারনে,পরিবারের উন্নতির পরিবর্তে পরিবারে আর্থিক বিপর্যয় ডেকে আনে এবং পরিবারে অশান্তি সৃষ্টি করে, যা আমাদের কারোয় কাম্য নয়। সমাজের সকল সচেতন ব্যক্তি একতা থেকে শিক্ষা নিয়ে সুদমুক্ত সমাজ গঠনের মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য BIFS প্রয়োজন।
BIFS কি ভাবে কাজ করেঃ এর BIFS মূল শক্তি হল একতা । সমাজের সচেতন মানুষ একতা থেকে শিক্ষা নিবে। একতা থেকে অর্জিত শিক্ষা সমাজের সচেতন মানুষ গুলো সমাজের সুদের সাথে জরিত ও সুদের ভারে পিষ্ট মানুষগুলোকে মুক্তি দানে উদ্ভোদ্ধ করে।
প্রত্যেক সদস্য এর এক একটি প্রান। প্রত্যেক সদস্যে প্রত্যক্ষ ও পরোক্ষ্য ভূমিকা পালনের মাধ্যমে আমরা বাংলার প্রতিটি পরিবার কে সুদের থাবা থেকে মুক্তি দানের লক্ষে কাজ করে যাব।
|
Md.Monsur Helal Chairman Bangladesh interest free society(BIFS) +8801709783145 chairman@bifsbd.com
|